
করোনাকালে অনলাইন-ফটোগ্রাফি চর্চা – ফটোগ্রাফি চ্যালেঞ্জ || MELBOURNE
করোনাকালে অনলাইন-ফটোগ্রাফি চর্চা – ফটোগ্রাফি চ্যালেঞ্জ
করোনাকালে অনলাইন-ফটোগ্রাফি চর্চা নিয়ে বেশ কিছু লেখা লিখি হয়েছে । বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে কিছু গ্রূপে অনলাইন লাইভ টকশো আয়োজন করেছে, কিছু গ্রূপে লাইভ সেশন কিংবা ফটো আড্ডা অনুষ্ঠানের আয়োজন করেছে । এসব অনুষ্ঠানের মাধ্যমে ফোটোগ্রাফারেরা ফটোগ্রাফির অনেক নতুন কিছু শিখতে পেরেছেন, অনেকে নতুন বন্ধু জুটিয়েছেন এবং খানিকটা হলেও স্বল্প সময়ের জন্য দিয়েছে স্বস্তি, জুগিয়েছে শক্তি এবং অনুপ্রেরণা ।
অ্যাপারচার ফটোগ্রাফি গ্রূপ বাংলাদেশের ফটোগ্রাফারদের বিদেশী ফটোগ্রাফের সাথে একসাথে একই প্লাটফর্মে ছবি শেয়ার করে একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরির বিষয়টি নিয়ে কাজ করছেন গত ২ বছর ধরে । করোনার এই দুর্বিষহ সময়ে অ্যাপারচার ফটোগ্রাফি গ্রূপ বাতিকক্রমধর্মী সাপ্তাহিক ফটোগ্রাফি চ্যালেঞ্জে আয়োজন করছেন ধারাবাহিকভাবেই । অ্যাপারচার ফটোগ্রাফি চ্যালেঞ্জে ৩টি ক্যাটেগরি ছবি উপস্থাপন করা যায় ক) ডিএসএলআর খ) মোবাইল এবং গ) নবীনদের জন্য অনুর্ধ ২১ ।
গতসপ্তাহের ফটোগ্রাফি চ্যালেঞ্জে বিষয় ছিল “ফুল”। আর এ সপ্তাহের বিষয় থাকছে “আকাশ”| এখানে আপনি সূর্যোদয়, সূর্যাস্ত, মেঘলা আকাশ, মেঘ, বজ্রপাতের ফটোগ্রাফ জমা দিতে পারবেন । আলোকিত দিনের আকাশ বা রাতের তারাময় আকাশ হতে পারে । মোদ্দাকথা আকাশ দেখা যাচ্ছে সে ধরনের ফটোগ্রাফি । অ্যাপারচার ফটোগ্রাফি চ্যালেঞ্জে আপনার ফটোগ্রাফি জমা দিতে যোগাযোগ করুন । ফটোগ্রাফি জমা দেয়ার তারিখ : ২৭ থেকে ৩০ আগস্ট ২০২০ ।


